1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

ফরিদপুরে শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৩৩৮ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের ব্যবস্থানা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুমা সুলতানাকে পাশবিক নির্যাতন করে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর বিচারের দাবিতে আজ মঙ্গলবার বেলা ১২ টা ১৫ মিনিটে উক্ত কর্মসূচি পালন করা হয়। রাজেন্দ্র কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবরার নাদিম ইতুর সভাপতিত্বে ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের শহর শাখায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ‌ ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সন্তোষ কুমার বাগচী,সহকারী অধ্যাপক মোঃ ইয়াদ আলী, মোঃ আলমগীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম, সাধারণ শিক্ষার্থী মামুন রহমান, সাবিকুন নাহার,নিরব ইমতিয়াজ শান্ত। এ সময় প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শিক্ষক শিক্ষার্থীরা রুমা সুলতানাকে তার স্বামী রিপন কর্তৃক ‌ পাশবিক নির্যাতনের ফলে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারাঅবিলম্বে এই হত্যার সাথে জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়ার ঘোষণা দেয় শিক্ষক শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT