1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুরে পালিত হল নার্সিং ও মিড ওয়ারি সংস্কার পরিষদের উদ্যোগে ‌ কর্মবিরতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২১০ Time View

মানিক দাসঃ

ফরিদপুরে পালিত হচ্ছে নার্সিং ও মিড ওয়ারি সংস্কার পরিষদের উদ্যোগে ‌ কর্মবিরতি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে নার্সদের ৩ ঘন্টার কর্ম বিরতি পালিত হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন- নার্সিং প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে নার্সদের পদায়নের ১ দফা দাবিতে উক্ত কর্মসূচি পালিত হয়। নার্সিং ও মিডওয়াইফারী সংস্কার পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১১ টায় ‌ সংগঠনের সাধারণ সম্পাদক পাপিয়া খাতুন এর সভাপতিত্বে ফরিদপুর জেনারেল হাসপাতাল হতে ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর নার্সিং ও মিড ওয়াইফারী সংস্কার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক খোদেজা বেগম,ফরিদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স দয়া রানী ঠাকুর, ফিরোজা বেগম,চন্দনা রানী চৌধুরী সহ ‌ ফরিদপুর সদর হাসপাতালের নার্সিং কর্মকর্তাবৃন্দ উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় তারা নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ গুলোতে ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে নার্সিং পেশার সাথে যারা জড়িত তাদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান। তারা বলেন- এভাবে নন- নার্সিং ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ দিলে একদিকে যেমন প্রকৃত নার্সিং পেশার লোকজন বৈষম্যের শিকার ও বঞ্চিত হন অন্যদিকে তাদের মধ্যে একটা প্রশাসনিক দ্বন্দ্ব কাজ করে যার ফলে সেবা দেয়ার ক্ষেত্রে এক ধরনের সমন্বয় হীনতা কাজ করে। তাই এই সমস্যা দূরীকরণের জন্য উক্ত পদগুলোতে নার্সদের নিয়োগ দেয়ার একদফা দাবি করেন তারা। তাদের এই দাবি না মানলে ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT