1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি

ফরিদপুরে নন্দিতা সুরক্ষার উদ্যোগে নারীর স্বাস্থ্য সচেতনামূলক আলোচনা সভা ও নাটক মঞ্চস্থ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭৮ Time View

মানিক দাসঃ

ফরিদপুরে নন্দিতা সুরক্ষার উদ্যোগে নারী স্বাস্থ্য সচেতনামূলক আলোচনা সভা ও নাটক মঞ্চস্থ হয়েছে । গতকাল মঙ্গলবার বিকেলে শহরের পৌর বিসর্জন ‌ ঘাটে ফরিদপুরের আটটি কমিউনিটি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভ্রাম্যমান নারী স্বাস্থ্য সুরক্ষা নিয়ে নাটকের আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় নারী স্বাস্থ্যের উপর ঋতুস্রাব এর প্রভাব সম্পর্কে তুলে ধরা হয়। ঋতুস্রাব চলাকালীন সময় সমাজের প্রচলিত কুসংস্কার এবং এর ভয়াবহতা তুলে ধরা হয়। এ সময় বক্তব্য রাখেন নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমি, জান্নাতুল ফেরদৌস মিতু , তুষার আব্দুল্লাহ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন আমরা দীর্ঘদিন যাবত নারী স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ করছি এরই ধারাবাহিকতায় আমরা মানুষের জন্য ফাউন্ডেশনের ডাব্লুভিএলবি প্রকল্পে এই সচেতন মুলক নাটকের আয়োজন করেছি। এরপর কিশোরীদের মধ্যে ন্যাপকিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে পরবর্তী পর্বে বাংলা থিয়েটার উদ্যোগে সচেতনতা মূলক নাটক মঞ্চস্থ করা হয় ‌ বাংলা থিয়েটারের পরিচালক আনিসুর রহমানের ‌ নির্দেশনায় এই নাটকে সংগঠনের নিজস্ব শিল্পীরা অভিনয় করেন।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক উক্ত অনুষ্ঠান উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT