1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টম হাউস ! সবাই ধৈর্য ধরুন, ফ্যামিলি কার্ড পাবেন সবাই: মির্জা ফখরুল ফরিদপুরে ফুটপাতে ঈদ পোশাকের বাজার জমে উঠেছে ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার জ্বালানি তেলের জন্য সকালেই দীর্ঘ লাইন, মিলছে নির্ধারিত পরিমাণে লঞ্চের কেবিনে শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২ আরেক দফায় বাড়ল সোনার দাম, ভরি এখন ২ লাখ ৬৮ হাজার টাকা ছাড়াল সংঘাত সত্ত্বেও পেছাবে না বিশ্বকাপ, বলছে ফিফা তেহরানে ভয়াবহ বিমান হামলা, বিস্ফোরণে কেঁপে উঠছে শহর আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সুবিধা পাবেন ৩৭ হাজার ৫৬৭ পরিবার

দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে সালিশদার খুন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ Time View

বাড়ির জায়গা নিয়ে দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে খুন হলেন সালিশদার আবদুর রউফ (৭০)।

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের গন্ধব‍্যপুর গ্রামের আমজাদ মজুমদার বাড়িতে শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রউফ স্থানীয় হোটেল ব্যবসায়ী ছিলেন। রাতেই খুনের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- ওই বাড়ির মামুন, তার স্ত্রী রোকসানা এবং সালিশদার মনছুর।

নিহতের ছেলে আবদুল মোমিন জানান, তাদের বাড়ির মিজান ও মামুন দুই ভাইয়ের মধ্যে ঘরের জায়গা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাত ১০টার দিকে বাড়ির উঠানে সালিশ ডাকে দুই ভাই। সালিশে স্থানীয় ২০-২৫ জন গণ্যমান্য লোক উপস্থিত ছিলেন। সালিশ চলাকালে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এ সময় বিদ্যুৎ চলে যায়।  তখন হট্টগোল থামানোর চেষ্টা করেন আবদুর রউফ।

আবদুল মোমিনের অভিযোগ, সালিশদার মনছুরের সঙ্গে পূর্ব থেকে বিরোধ ছিল তার বাবার। সুযোগ কাজে লাগাতে অন্ধকারে মনছুরের নেতৃত্বে তার বাবার ওপর হামলা করে মামুন ও তার ছেলে আরমানসহ কয়েকজন। তাদের সবার হাতে দা ছুরি ছিল। ছুরিকাঘাত করে তার বাবাকে রক্তাক্ত করা হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আবদুল মোমিন বাদি হয়ে রাতেই পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন জানান, তার ওয়ার্ডে সালিশ অথচ তাকে জানানো হয়নি। দিনে সালিশ না করে রাতে কেন সালিশ ডাকা হলো। তার ধারণা, পূর্ব পরিকল্পিতভাবে এ খুনের ঘটনা ঘটতে পারে।

ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।  এ ঘটনায় মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT