1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সবাই ধৈর্য ধরুন, ফ্যামিলি কার্ড পাবেন সবাই: মির্জা ফখরুল ফরিদপুরে ফুটপাতে ঈদ পোশাকের বাজার জমে উঠেছে ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার জ্বালানি তেলের জন্য সকালেই দীর্ঘ লাইন, মিলছে নির্ধারিত পরিমাণে লঞ্চের কেবিনে শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২ আরেক দফায় বাড়ল সোনার দাম, ভরি এখন ২ লাখ ৬৮ হাজার টাকা ছাড়াল সংঘাত সত্ত্বেও পেছাবে না বিশ্বকাপ, বলছে ফিফা তেহরানে ভয়াবহ বিমান হামলা, বিস্ফোরণে কেঁপে উঠছে শহর আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সুবিধা পাবেন ৩৭ হাজার ৫৬৭ পরিবার জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা রাখতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত

ঈদের ছুটিতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১০০ Time View

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ঈদের ছুটিতে গ্রামে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল মাবিয়া (১০) ও মরিয়ম (১৪) নামে দুই চাচাতো বোনের।

 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের গরবাজাইল গ্রামে এ ঘটনা ঘটে।

 

মাবিয়া একই গ্রামের মাহবুবুল আলম ও মরিয়ম ইসরাফিল অরফে মিলনের মেয়ে। তারা সম্পর্কে একে অপরের চাচাতো বোন। উভয়েই ঢাকার মিরপুর এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী।

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ঢাকার মিরপুর থেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসে চাচাতো বোন মাবিয়া ও মরিয়ম। মঙ্গলবার সন্ধ্যায় দুই বোন বাড়ির পাশে একটি পুকুরের পাশে খেলছিল। অসাবধানতাবশত প্রথমে মাবিয়া পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে মরিয়ম পানিতে লাফ দেয়। সাঁতার না জানায় উভয়ই পানিতে ডুবে যায়।

 

খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

এ প্রসঙ্গে থানার ওসি আবদুল মজিদ জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT