1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষার আবেদন, ফল প্রকাশ ২৩ নভেম্বর চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের অনুষ্ঠানে ওসমান হাদিকে স্মরণ করে কাঁদলেন জাবের, আবেগাপ্লুত উপস্থিত শ্রোতারা সুন্দরবনে আমির ও আলম দস্যুদলের তাণ্ডব: ১০ জেলেকে অপহরণ করে লাখ টাকা করে মুক্তিপণ দাবি তত্ত্বাবধায়কের রূপরেখা ও উচ্চকক্ষ নিয়ে জটিলতা, পেছাচ্ছে সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের শব্দ, মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় বাণিজ্যিক জাহাজে হামলা দেশীয় প্রযুক্তির এয়ার-টু-এয়ার মিসাইল ‘ফায়াজ’-এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ পর্যায়ে, বন্ধ হয়েছে পূর্ব উপকূলের কেন্দ্রগুলো মহাকাশ থেকে ভোটাধিকার প্রয়োগ করলেন ৩ মার্কিন নভোচারী, ইলেকট্রনিক ব্যালটে পাঠালেন ভোট নারায়ণগঞ্জে পুলিশ-শ্রমিক তুমুল সংঘর্ষ: টিয়ারশেল নিক্ষেপ ও সড়কে আগুন, লিংক রোডে যান চলাচল পুনারম্ভ দেশে হামে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০০

শঙ্কায় এশিয়া কাপ!

বাংলার অকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৪৮৯ Time View

এশিয়া কাপের পরবর্তী আসর আগামী ২৭ আগস্ট থেকে শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে দেশটির চলমান অর্থনৈতিক মহা বিপর্যয়ের কারণে আসরটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

 শ্রীলঙ্কার আর্থিক সংকট, রাজনৈতিক টানাপড়েন এবং দেশবাসীর বাড়তে থাকা ক্ষোভ ও অসন্তোষের মাঝে এশিয়া কাপ আয়োজন সম্ভব হবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা।

শ্রীলঙ্কায় এশিয়া কাপ হবে কি না সে বিষয়ে আইপিএল ফাইনালের দিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।

জয় শাহ বলেন, ‘শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে সে দেশের ক্রিকেট সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। এখন পর্যন্ত  শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সুরক্ষিতভাবে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে আশাবাদী। ২৯ মে আইপিএলের ফাইনালের দিন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা মুম্বাই আসবেন। সেদিন এশিয়া কাপ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে। ‘

সম্প্রতি শ্রীলঙ্কার প্রশাসন জানিয়েছে, আপাতত তারা আন্তর্জাতিক ঋণ পরিশোধ করতে সক্ষম নয়। কারণ দেশটি সব দিক দিয়ে এমন ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যা গত ৭০ বছরেরও বেশি সময়ের মাঝে দেখা যায়নি।

এই পরিস্থিতিতে সেখানে এশিয়া কাপ আয়োজন করা যাবে কি না তা নিয়ে পর্যালোচনা করতে চাইছে বিসিসিআই। প্রয়োজনে বিকল্প আয়োজক দেশ নিয়েও আলোচনা হওয়ার কথা আছে। সুতরাং আপাতত ঝুলেই রইল এশিয়া কাপের ভাগ্য।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT