1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন করল বাংলাদেশ প্রতিনিধিদল ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্নভঙ্গ বাংলাদেশের হুথিরা অরাজকতা ও ধ্বংসকে বেছে নিয়েছে: মোহাম্মদ বিন সালমান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, আবেদন শুরু ইসরায়েলের সঙ্গে সব ফ্লাইট বন্ধ রাখল ফ্লাইদুবাই সম্ভাবনার সাগরেও খাবি খাচ্ছে দেশের ওষুধ শিল্প: নীতি-সহায়তার অভাবে বাধাগ্রস্ত হচ্ছে কোটি ডলারের রফতানি পোস্ট প্রোডাকশনের কাজের জন্য পেছালো রায়হান রাফীর ‘আন্ধার’-এর মুক্তি সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেল প্রাইভেটকার মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখলে কমেছে সিগারেটের প্রকৃত দাম

পোস্ট প্রোডাকশনের কাজের জন্য পেছালো রায়হান রাফীর ‘আন্ধার’-এর মুক্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩৩ Time View
Chanchal Chowdhury and Siam Ahmed starrer movie Andhar directed by Raihan Rafi
ছবি : সংগৃহীত।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

চলতি মাসের মাঝামাঝিতে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না পরিচালক রায়হান রাফীর বহুল আলোচিত সিনেমা ‘আন্ধার’। ভিএফএক্স ও পোস্ট প্রোডাকশনের কাজ সম্পূর্ণ নিখুঁত করতে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।

একটি বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে সিনেমাটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। নির্মাতা ও কলাকুশলীরা জানিয়েছেন, চলতি বছর বা আসন্ন ডিসেম্বরে নয়, একেবারে আগামী বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের বিশেষ দিনে মুক্তি পাবে ‘আন্ধার’।

ভিডিও বার্তায় দর্শকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, “আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এখনও আছেন— আর কিছুদিন সঙ্গে থাকেন।”

সিনেমার মুক্তি পেছানোর কারণ ব্যাখ্যা করে পরিচালক রায়হান রাফী বলেন, “চাইলে অক্টোবরে সিনেমা রিলিজ করতে পারব, ১৬ অক্টোবরেই পারব। সেক্ষেত্রে হয়তো ভিএফএক্স খারাপ হবে। কিন্তু আমি কোনোভাবেই কাজে ছাড় দিতে চাই না। তাই অক্টোবর কিংবা ডিসেম্বর নয়, আগামীতে ঈদ ছাড়াই ২৬ মার্চ ‘আন্ধার’ রিলিজ করব।”

উল্লেখ্য, থ্রিলার ঘরানার এই সিনেমায় তারকাবহুল এক লাইনআপ রয়েছে। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মোস্তফা মনোয়ার, ফারুক রেহানসহ আরও অনেক পরিচিত মুখকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT