দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে বসানো দোকানপাট নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছে পৌর প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে পলাশবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার সরেজমিনে গিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এই নির্দেশনা দেন। এ সময় পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার এ আলম খানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসনের ঘোষিত নির্দেশ অনুযায়ী—
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট সরিয়ে না নিলে টাস্কফোর্সের মাধ্যমে সেগুলো উচ্ছেদ ও ভেঙে ফেলা হবে।
পৌর প্রশাসন জানায়, অনিয়ন্ত্রিতভাবে সড়ক ও ফুটপাত দখলের কারণে প্রতিদিন পথচারীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এবং যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সর্বসাধারণের অবাধ চলাচল নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধ করতেই এই উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনের এই সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়ক ও ফুটপাত পুরোপুরি দখলমুক্ত হলে পৌর এলাকার যানজট নিরসন হবে এবং জনচলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।