1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সজীব রাজবাড়ীতে র‍্যাবের হাতে গ্রেপ্তার বিশ্বজুড়ে হঠাৎ চ্যাটজিপিটিতে প্রযুক্তিগত বিভ্রাট, থমকে গেছে দৈনন্দিন কাজ রোহিঙ্গা পরিচয় অস্বীকার মিয়ানমারের, প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থার উদ্বেগ যৌন ভিডিও ছড়ানোর অভিযোগ থেকে খালাস রিয়াল ডিফেন্ডার আসেনসিওর ছুটির দিনে অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, বিশ্বজুড়ে শীর্ষ দূষিত কুচিং সাভারে মাদরাসাছাত্রকে শিশু যৌন নির্যাতনের অভিযোগ, ৮ দিন পর পুলিশের অভিযান স্পেনের কাছে ৮৩ অভিবাসীর মৃত্যুর করুণ আশঙ্কা, ২৭ দিন সাগরে ভেসে উদ্ধার ৪৪ ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশি সহ ৯৬ অভিবাসন প্রত্যাশী আটক ২০৩০ সালের মধ্যে ১ লাখ কর্মী ছাঁটাই করছে ভক্সওয়াগন গরুর মাংস যেভাবে খেলে কমবে স্বাস্থ্যঝুঁকি

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সজীব রাজবাড়ীতে র‍্যাবের হাতে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ Time View
র‍্যাব-১০ এর হাতে গ্রেপ্তার হওয়া মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সজীব হোসেন
গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদরে অভিযান চালিয়ে ২০১৮ সালের মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সজীবকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। ছবি: সংগৃহীত

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

ফরিদপুরের মধুখালী থানার এক মাদকদ্রব্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সজীব হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল রাজবাড়ী সদর এলাকায় এই পরিকল্পিত অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত সজীব রাজবাড়ী সদরের লক্ষীকোল ধুঞ্চি এলাকার নাজিবুর রহমানের ছেলে। ২০১৮ সালের একটি মাদক মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া তাঁর বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালী থানাতেও একটি মাদক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছেন, সাজা এড়াতে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT