1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে আরও কমল স্বর্ণের দাম, আউন্সপ্রতি নেমেছে ৩ হাজার ৫২৪ ডলারে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪ হাজার ১৯১ মামলা, ডাম্পিং ৭৯০ গাড়ি বোনারপাড়ায় রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু, প্রথম দিনেই গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ অবৈধ স্থাপনা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ওডিএনআইয়ে সাইবার হামলা, তথ্য ফাঁস নারায়ণগঞ্জের সাত খুন: নেপথ্যে ‘গডফাদার’ হিসেবে ছিলেন জিয়াউল আহসান, আপিল শুনানিতে চাঞ্চল্যকর তথ্য পরিবেশ অধিদফতরের আবেদন বাতিল, তবুও আশুগঞ্জে থামেনি অবৈধ সিসা কারখানার উৎপাদন আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মোস্তাফিজ, তালিকায় নেই নাহিদ রানাও গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা রুনা খান

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৭৭ Time View
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারজয়ী বাংলাদেশের ফ্রেন্ডশিপ সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান
এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ 'র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার' অর্জন করেছেন ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান। — ছবি: সংগৃহীত

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার’ লাভ করেছেন বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান।

সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলাভিত্তিক প্রতিষ্ঠান ‘র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন’ এ বছরের বিজয়ীদের নাম প্রকাশ করে। এবার রুনা খানের পাশাপাশি যৌথভাবে এ পুরস্কারে ভূষিত হয়েছেন সিঙ্গাপুরের কূটনীতিক টমি কোহ এবং মিয়ানমারের রাজনৈতিক বিশ্লেষক ও অধিকারকর্মী বো চি।

এই ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ৬৮তম র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার উৎসব। আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে এক জমকালো সমাপনী আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

বাংলাদেশের ১৪তম নাগরিক হিসেবে আন্তর্জাতিক এই সম্মাননা অর্জন করলেন রুনা খান। এর আগে সর্বশেষ ২০২৩ সালে ‘জাগো ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ এই পুরস্কার লাভ করেছিলেন।

উল্লেখ্য, ২০০২ সালে রুনা খানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় ‘ফ্রেন্ডশিপ’। গত দুই দশকেরও বেশি সময় ধরে সংস্থাটি দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, পরিবেশগত সংকট মোকাবেলা, চরম দারিদ্র্য বিমোচন এবং সামাজিক বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে কাজ করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT