দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
জরুরি রক্ষণাবেক্ষণ এবং নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার সংযোজন কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিস্তৃত এলাকায় আজ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এর আগে বুধবার (১৯ আগস্ট) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এই সাময়িক সাময়িক অসুবিধার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি নতুন লাইনের তার সংযোজন ও সার্বিক রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর (আংশিক) ফিডারের আওতাধীন এলাকাগুলোতে সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ স্থগিত রাখা হবে।
বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়:
বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্তনগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া এবং বড়বড়িয়া।
পল্লী বিদ্যুৎ সমিতি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের পূর্বেই কাজ সমাপ্ত হলে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। বিদ্যুৎ বন্ধ থাকার ফলে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।