1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

‘আমি কমিশনারের ভাগ্নে’: ভাঙ্গায় থানার সামনে যুবকের তাণ্ডব ও গুলিবর্ষণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১২৬ Time View
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের দৃশ্য
ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে প্রাইভেটকারে বসে প্রকাশ্যে গুলিবর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকা জুড়ে তোলপাড়।

ডেইলি বাংলার আকাশ:

ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে চলন্ত প্রাইভেটকার থেকে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার একটি ২৬ সেকেন্ডের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভাইরাল ভিডিও ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকার দিক থেকে আসা একটি মেরুন রঙের প্রাইভেটকার ভাঙ্গা হাইওয়ে থানার সামনে সড়কের ওপর পার্ক করা হলে স্থানীয় এক যুবক তাদের গাড়িটি সড়কের পাশে চাপিয়ে রাখতে অনুরোধ জানান। এতে গাড়িতে থাকা এক তরুণী নেমে এসে ওই যুবককে চড় মারে। বাগবিতণ্ডার একপর্যায়ে গাড়িতে থাকা তরুণ নিজেকে ‘কমিশনারের ভাগ্নে’ বলে পরিচয় দেয় এবং মদ্যপ অবস্থায় ব্যাগ থেকে পিস্তল বের করে গালিগালাজ করতে করতে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। গুলির শব্দে স্থানীয় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন হুড়োহুড়ি করে নিরাপদ আশ্রয়ে ছোটেন। পরবর্তীতে অস্ত্রধারী যুবক তরুণীকে নিয়ে গাড়ি চালিয়ে গোপালগঞ্জের দিকে পালিয়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ঘটনার সময় থানার আশপাশে কোনো টহল দল ছিল না এবং পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে কোনো আলামত পাওয়া যায়নি।

তবে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু বলেন, “ভিডিওটি আমাদের হস্তগত হয়েছে। ভিডিওর ঘটনাস্থল সঠিকভাবে চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের শনাক্ত ও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT