1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৪৩ Time View
বেলজিয়ামের হাই ফেনস বনাঞ্চলে দাবানল নেভাতে হেলিকপ্টার ও দমকলকর্মীদের কাজ করার দৃশ্য
বেলজিয়ামের ইতিহাসে ভয়াবহতম দাবানল নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় যৌথভাবে কাজ করছেন বিভিন্ন দেশের দমকলকর্মীরা।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

বেলজিয়ামের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। দেশটির পূর্বাঞ্চলীয় ‘হাই ফেনস’ (High Fens) এলাকায় শুক্রবার (১৪ আগস্ট) ছড়িয়ে পড়া এই আগুনে ইতোমধ্যে প্রায় ৩ হাজার হেক্টর বনভূমি ভস্মীভূত হয়েছে। রোববারের (১৬ আগস্ট) মধ্যে আগুনের একটি বড় অংশ সীমান্ত পেরিয়ে জার্মানির দিকে ধাবিত হওয়ায় অঞ্চলজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলজিয়ামের ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে জার্মানি ও লুক্সেমবার্গের দমকল বাহিনী। সেনা সদস্য ও স্থানীয় কৃষকদের পাশাপাশি নেদারল্যান্ডস ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঠানো বিশেষ হেলিকপ্টার ও পানি ছিটানোর বিমান আগুন নেভাতে টানা কাজ করে যাচ্ছে।

ওয়ালোনিয়া আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র স্টেফানি এরনু জানান, দমকলকর্মীদের প্রধান লক্ষ্য ছিল জার্মানির দিকে ধাবমান আগুনের অগ্রভাগকে আটকে দেওয়া। ঝুঁকি এড়াতে আশপাশের গ্রামগুলোতে নেওয়া হয়েছে বিশেষ সুরক্ষা ব্যবস্থা এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া বাসিন্দাদের আপাতত ঘরে না ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে ধোঁয়ার দূষণ এড়াতে সীমান্ত সংলগ্ন জার্মানির মন্সশাউ (Monschau) শহরের বাসিন্দাদেরও নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেম (EFFIS)-এর তথ্যমতে, এটি বেলজিয়ামের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল, যা ২০১১ সালের (১,৪০০ হেক্টর) দাবানলের চেয়ে দ্বিগুণেরও বেশি ধ্বংসাত্মক। বেলজিয়ামের ফায়ার ব্রিগেড কর্মকর্তা করিম বুয়ারফা এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বাড়ানোর ওপর জোর দেন। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া তীব্র দাবদাহ ও দীর্ঘ খরা এই দাবানলকে দ্রুত ও দীর্ঘস্থায়ী রূপ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT