1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১০৩ Time View
সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের চারা গাছ তুলে দিচ্ছেন অতিথিরা
লালোর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করছেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত ও অন্যান্য অতিথিরা।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে নাটোরের সিংড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘ।

রোববার (১৬ আগস্ট) উপজেলার লালোর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে ৩০০টি বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বিদ্যালয় প্রাঙ্গণে একটি চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, “গাছ আমাদের পরম বন্ধু ও প্রকৃতির প্রাণশক্তি। বাসযোগ্য সবুজ ভবিষ্যৎ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে শুধু রোপণ করলেই হবে না, প্রতিটি চারার সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।” বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগের প্রশংসা করে তিনি আরও বলেন, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এমন কার্যক্রম ছড়িয়ে পড়া ইতিবাচক পরিবেশ গঠনে ভূমিকা রাখবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সুষ্ময় দাস, বসুন্ধরা গ্রুপের ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. রাশেদুল ইসলাম রাশেদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার গোলাম রাব্বানী, লালোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম, শুভসংঘের সিংড়া উপজেলা শাখার উপদেষ্টা মোল্লা মো. এমরান আলী রানা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT