1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষার আবেদন, ফল প্রকাশ ২৩ নভেম্বর চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের অনুষ্ঠানে ওসমান হাদিকে স্মরণ করে কাঁদলেন জাবের, আবেগাপ্লুত উপস্থিত শ্রোতারা সুন্দরবনে আমির ও আলম দস্যুদলের তাণ্ডব: ১০ জেলেকে অপহরণ করে লাখ টাকা করে মুক্তিপণ দাবি তত্ত্বাবধায়কের রূপরেখা ও উচ্চকক্ষ নিয়ে জটিলতা, পেছাচ্ছে সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের শব্দ, মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় বাণিজ্যিক জাহাজে হামলা দেশীয় প্রযুক্তির এয়ার-টু-এয়ার মিসাইল ‘ফায়াজ’-এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ পর্যায়ে, বন্ধ হয়েছে পূর্ব উপকূলের কেন্দ্রগুলো মহাকাশ থেকে ভোটাধিকার প্রয়োগ করলেন ৩ মার্কিন নভোচারী, ইলেকট্রনিক ব্যালটে পাঠালেন ভোট নারায়ণগঞ্জে পুলিশ-শ্রমিক তুমুল সংঘর্ষ: টিয়ারশেল নিক্ষেপ ও সড়কে আগুন, লিংক রোডে যান চলাচল পুনারম্ভ দেশে হামে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০০

অবসর নিয়ে এখনই ভাবছেন না রোনালদো, বিশ্বকাপ শেষে পরিবারকে নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২২৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া নিয়ে জোর আলোচনা শুরু হলেও এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না বলে জানিয়েছেন তিনি। বিশ্বকাপ শেষ হওয়ার পর পরিবারের সঙ্গে আলোচনা করেই নিজের ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

সম্প্রতি পর্তুগাল-ক্রোয়েশিয়া নকআউট ম্যাচের আগে রোনালদোর বোন কাতিয়া আভেইরো ইঙ্গিত দেন, চলমান বিশ্বকাপই হয়তো জাতীয় দলের জার্সিতে তার ভাইয়ের শেষ আসর হতে পারে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর অবসর নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রোনালদো বলেন, বর্তমানে তার পুরো মনোযোগ পর্তুগালের বিশ্বকাপ অভিযানেই রয়েছে। তিনি বলেন, “এখন আমার ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় নয়। টুর্নামেন্ট শেষ হলে পরিবারের সঙ্গে শান্তভাবে আলোচনা করব। এরপর সবার জন্য যেটা সবচেয়ে ভালো হবে, সেটাই সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করব।”

তিনি আরও জানান, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস তার নেই। রোনালদোর ভাষায়, “আমি কখনো আবেগের তাড়নায় সিদ্ধান্ত নিই না। সবসময় সময় নিয়ে, ঠান্ডা মাথায় বিষয়গুলো বিবেচনা করি। আপাতত বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করা এবং দলের সাফল্যে অবদান রাখাই আমার একমাত্র লক্ষ্য।”

এর আগে কাতিয়া আভেইরো এক মন্তব্যে বলেন, জাতীয় দলে রোনালদোকে যতদিন দেখা যাচ্ছে, ততদিন সমর্থকদের সেটি উপভোগ করা উচিত। তার দাবি, নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যে তিনি মনে করছেন, এই বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে রোনালদোর অধ্যায়ের সমাপ্তি ঘটতে পারে। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটিই যে তার শেষ ম্যাচ হবে, এমনটি তিনি বলেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT