1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাজিলের এক গ্রামে নেইমারদের জয় চায় না অধিকাংশ মানুষ, কারণ মরক্কোর সঙ্গে ২০০ বছরের সম্পর্ক ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশীকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তানন্তর কক্সবাজার সফরে ব্যতিক্রমী দৃশ্য, স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন তারেক রহমান নাঈমকে ‘মারধরের’ ঘটনায় বিসিবির গভীর উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার শীর্ষ গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী লালমাটিয়ায় ইন্টারনেট অফিসে হামলা ও লুটপাটের অভিযোগ, একজন গ্রেফতার কক্সবাজারে পৌঁছেছেন তারেক রহমান, বিমানবন্দরে কড়া নিরাপত্তা ও অভ্যর্থনা অপহরণ নয়, ধর্ষণ মামলার ভয়ে আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান: পুলিশ যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষরে জেনেভাকে ভেন্যু হিসেবে প্রস্তাব সুইজারল্যান্ডের কক্সবাজার সফরে ঢাকা ছাড়লেন তারেক রহমান, দিনভর কর্মসূচি

কক্সবাজার সফরে তারেক রহমান, বিমানবন্দর ও শহরজুড়ে কড়া নিরাপত্তা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

তারেক রহমান কক্সবাজার সফরে যাচ্ছেন বলে জানা গেছে। তার আগমনকে কেন্দ্র করে কক্সবাজার বিমানবন্দর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার (১৩ জুন) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সপরিবারে কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। ভিআইপি চলাচল নির্বিঘ্ন করতে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, কক্সবাজারে পৌঁছে তিনি সদর উপজেলার পিএমখালী এলাকায় একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধনে অংশ নিতে পারেন এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দিতে পারেন।

এরপর দিনের বিভিন্ন সময়ে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং পেকুয়া এলাকায় উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরসূচিতে আরও রয়েছে স্থানীয় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, কবর জিয়ারত এবং নবগঠিত উপজেলা ও পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচি।

দিনশেষে কক্সবাজার শহরের লং বিচ হোটেলে স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা এবং সন্ধ্যায় সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে।

সফর শেষে রাতে আবার কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT