1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে নিবেদিত: তারেক রহমান বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশকে তুলে ধরার অভিজ্ঞতা জানালেন সঞ্জয় দেব পাঁচ বছরে ২০ হাজার খাল খননের পরিকল্পনা ঘোষণা করলেন তারেক রহমান লাইনে বিড়াল ঢুকে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ, যাত্রীদের ভোগান্তি নিত্যপণ্যের কর কমিয়েও সমালোচনার মুখে বাজেট, বললেন তারেক রহমান কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান প্যারিসে ইসরাইলি-ফিলিস্তিনি প্রতিনিধিদের শান্তির আহ্বান, দ্বিরাষ্ট্র সমাধানে জোর ভারতে পাচারের শিকার ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠানো হলো ব্রাজিলের এক গ্রামে নেইমারদের জয় চায় না অধিকাংশ মানুষ, কারণ মরক্কোর সঙ্গে ২০০ বছরের সম্পর্ক ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশীকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তানন্তর

ব্রাজিলের এক গ্রামে নেইমারদের জয় চায় না অধিকাংশ মানুষ, কারণ মরক্কোর সঙ্গে ২০০ বছরের সম্পর্ক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বিশ্বকাপে ব্রাজিলের সমর্থক সারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকলেও দেশটির উত্তরাঞ্চলের একটি গ্রামের মানুষের অনুভূতি কিছুটা ভিন্ন। ব্রাজিলের আমাপা অঙ্গরাজ্যের মাজাগাও বেলহো গ্রামের অনেক বাসিন্দাই ব্রাজিলের বিপক্ষে মরক্কোর পরাজয় দেখতে চান না।

ইতিহাস বলছে, প্রায় দুই শতাব্দী আগে উত্তর আফ্রিকার মরক্কোর মাজাগাও অঞ্চল থেকে শত শত পরিবার দীর্ঘ সমুদ্রযাত্রা করে ব্রাজিলে এসে বসতি গড়ে তোলে। পরবর্তীতে তারা আমাজন অঞ্চলে নতুন একটি জনপদ প্রতিষ্ঠা করে, যা বর্তমানে মাজাগাও বেলহো নামে পরিচিত।

স্থানীয়দের মতে, মরক্কোর সঙ্গে তাদের পূর্বপুরুষদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক আজও গভীরভাবে টিকে আছে। ফলে ব্রাজিলের নাগরিক হলেও অনেকের হৃদয়ে মরক্কোর প্রতি আলাদা আবেগ কাজ করে।

গ্রামের এক শিক্ষাবিদ জানান, ব্রাজিল ও মরক্কো মুখোমুখি হলে তারা কোনো পক্ষের হার দেখতে চান না। বরং ম্যাচটি ড্র হোক, এমনটাই তাদের প্রত্যাশা। কারণ দুই দলের প্রতিই তাদের আবেগ ও ভালোবাসা রয়েছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে রোববার (১৪ জুন) ভোরে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনার পাশাপাশি মাজাগাও বেলহোর এই ব্যতিক্রমী ইতিহাসও নতুন করে আলোচনায় এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT