1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিনিয়োগে দক্ষিণ এশিয়ার শীর্ষ গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী লালমাটিয়ায় ইন্টারনেট অফিসে হামলা ও লুটপাটের অভিযোগ, একজন গ্রেফতার কক্সবাজারে পৌঁছেছেন তারেক রহমান, বিমানবন্দরে কড়া নিরাপত্তা ও অভ্যর্থনা অপহরণ নয়, ধর্ষণ মামলার ভয়ে আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান: পুলিশ যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষরে জেনেভাকে ভেন্যু হিসেবে প্রস্তাব সুইজারল্যান্ডের কক্সবাজার সফরে ঢাকা ছাড়লেন তারেক রহমান, দিনভর কর্মসূচি কক্সবাজার সফরে তারেক রহমান, বিমানবন্দর ও শহরজুড়ে কড়া নিরাপত্তা নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ যুক্তরাষ্ট্রের দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু, প্যারাগুয়েকে ৪-১ গোলে হারাল স্বাগতিকরা ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিমি বেগে দমকা হাওয়ার শঙ্কা

কক্সবাজার সফরে ঢাকা ছাড়লেন তারেক রহমান, দিনভর কর্মসূচি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

তারেক রহমান সপরিবারে কক্সবাজার সফরে গেছেন। শনিবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।

জানা গেছে, তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বিমানবন্দর সূত্রে জানা যায়, সকালেই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন।

সফরসূচি অনুযায়ী, কক্সবাজারে পৌঁছে দিনভর বিভিন্ন উন্নয়ন ও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এর মধ্যে রয়েছে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, সাফারি পার্ক পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা।

এছাড়া মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে একটি জাতীয় পর্যায়ের পরিবেশ কর্মসূচির উদ্বোধন করার পরিকল্পনাও রয়েছে।

দিনের কর্মসূচিতে আরও থাকছে পেকুয়া উপজেলার একটি শহীদের কবর জিয়ারত, তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং নবগঠিত পৌরসভা ও উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম।

বিকেলে চকরিয়ায় একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। এরপর মেরিন ড্রাইভ সড়ক ও কক্সবাজার সমুদ্রসৈকত পরিদর্শন করবেন তিনি।

দিনশেষে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT