1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

কুসিকসহ ১৭৬ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৩৮ Time View

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনসহ দেশের প্রায় দুইশ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার ১৭৬টি ইউনিয়ন পরিষদ, পাঁচটি পৌরসভা ও চারটি উপজেলা পরিষদে ভোট হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের অধীনে এটাই বড় আকারের প্রথম নির্বাচন।

এদিকে, মঙ্গলবার নির্বাচনি প্রচারণা না থাকলেও পিরোজপুরের নাজিরপুর, চট্টগ্রামের আনোয়ারা, নোয়াখালীর সেনবাগ ও নারায়ণগঞ্জের সোনারগাঁওসহ বেশ কিছু জায়গায় সহিংসতায় পুলিশসহ শতাধিক আহত হয়েছেন।

সহিংসতা ও অনিয়মের কারণে এক পৌরসভা ও অন্তত ২২টি ইউপির ভোট স্থগিত করা হয়েছে।

এ দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ১০টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে আলোচিত মোগরাপাড়া ইউনিয়নে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোনারগাঁওয়ের বাকি ৯ ইউনিয়নের নির্বাচন আগেই অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও উপজেলার একমাত্র পৌরসভা আমিনপুরের সঙ্গে মোগরাপাড়া ইউনিয়নের সীমানা জটিলতার কারণে এই দুই স্থানে (আমিনপুর পৌরসভা ও মোগরাপাড়া ইউনিয়ন) নির্বাচন বন্ধ ছিল।

মামলা নিষ্পত্তি হওয়ায় নির্বাচন কমিশন এ ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করে। মোগরাপাড়া ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ২৩৪ জন।

মোট ১২টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪জন হলেও নৌকার প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তরুণ প্রার্থী শাহ মোহাম্মদ সোহাগ রণির সঙ্গে স্বতন্ত্র প্রার্থী টানা দুইবারের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে সাধারণ ভোটারদের ধারণা।

নির্বাচনে ইউপি সদস্য পদে লড়ছেন ৪৩ জন। আর সংরক্ষিত নারী সদস্য পদে আছেন ১০ জন। ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আবুল হোসেন।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT