1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত, থাকছে না ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফলভাবে সম্পন্ন হলো প্রথম পারমাণবিক বিক্রিয়া কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান বিকাশ ডিস্ট্রিবিউশনের গাড়ি থেকে কোটি কোটি টাকা লুট: ঘটনার একদিন পর শ্রীপুর থানায় মামলা সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি ও নিগারের ফিফটির পরও ব্রিসবেনে ৯ উইকেটে হারল বাংলাদেশ ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরমর্শ ট্রাম্পের: রাশিয়ার শোধনাগারে হামলায় জেলেনস্কিকে কড়া হুঁশিয়ারি সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে উত্তাল পরিস্থিতি: একদিনেই সাত হাজারের বেশি আটক মহাকাশ যুগের সূচনা থেকে আজ পর্যন্ত মহাশূন্যে গেছেন ৫২ দেশের ৭৪৬ জন মানুষ

ট্রাম্পের কাছে কেন ক্ষমা চাওয়ার কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী

BanglarAkash desk
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩৩৬ Time View

যুক্তরাষ্ট্রের চার দশক আগের প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি শুল্কবিরোধী বিজ্ঞাপন নিজ দেশে সম্প্রচার করাকে ঘিরে বিরোধের জেরে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তিনি।

ওই বিজ্ঞাপন সম্প্রচারকে কেন্দ্র করে কানাডার ওপর ভীষণ চটে যান ট্রাম্প। পরে তিনি কানাডার পণ্যের ওপর বিদ্যমান শুল্কের সঙ্গে আরও ১০ শতাংশ বাড়তি শুল্ক যোগ করার ঘোষণা দেন। তিনি জানান, কানাডার সঙ্গে আর বাণিজ্য আলোচনা করা হবে না।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া সফর করছেন মার্ক কার্নি। সেখানে স্থানীয় সময় গতকাল শনিবার তিনি সাংবাদিকদের বলেন, কানাডার বৃহত্তম বাণিজ্য অংশীদারের সঙ্গে হালনাগাদ আলোচনার জন্য তিনিই দায়ী।

অন্টারিওতে প্রচারিত ওই বিজ্ঞাপনের প্রসঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ‘আমি প্রেসিডেন্টের (ট্রাম্প) কাছে দুঃখ প্রকাশ করেছি। তিনি বেশ ক্ষুব্ধ ছিলেন।’

মার্ক কার্নি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক রক্ষার দায়িত্ব আমারই। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বৈদেশিক সম্পর্কের বিষয়টি দেখভাল করে ফেডারেল সরকার।’

কার্নি বলেন, ‘ঘটনা তো ঘটেই—ভালো-মন্দ দুটোই। আমি দুঃখ প্রকাশ করেছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT