1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে উত্তাল পরিস্থিতি: একদিনেই সাত হাজারের বেশি আটক মহাকাশ যুগের সূচনা থেকে আজ পর্যন্ত মহাশূন্যে গেছেন ৫২ দেশের ৭৪৬ জন মানুষ আটককৃতদের আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার জোরালো আহ্বান, নরেন্দ্র মোদিকে খোলা চ্যালেঞ্জ রাহুল গান্ধীর ৪৫ বলে সেঞ্চুরি: গেইলকে টপকে হোপের নতুন রেকর্ড জোহর রাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ১০ অক্টোবর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা শিশু হাসপাতালে ১০৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রসব-পরবর্তী বিষণ্নতা বা পোস্টপার্টাম ডিপ্রেশন কেন হয়? বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ও সচেতনতার আহ্বান

খাগড়াছড়িতে অস্ত্র আইনে দায়ের করা মামলায় একজনের ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত

banglarakash
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪২২ Time View

খাগড়াছড়িতে অস্ত্র আইনে এক আসামিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রবিবার খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (স্পেশাল ট্রাইবুন্যাল-৪) এর বিচারক শায়লা শারমিন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম খজেন্দ্র ত্রিপুরা (৪৫)। তিনি মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তৈকাডাং হরিপূর্ণ পাড়ার বাসিন্দা কিশোর চান ত্রিপুরার ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৬ জানুয়ারি মাটিরাঙ্গা পৌরসভার সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল (এলজি), একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ খজেন্দ্র ত্রিপুরাকে আটক করে চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল। ওই রাতে মাটিরাঙ্গা থানায় খজেন্দ্র ত্রিপুরার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পরদিন তাকে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়। কয়েক মাস হাজতবাসের পর জামিনে বের হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। 

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, মামলার দীর্ঘ যুক্তিতর্ক ও স্বাক্ষ্য প্রমাণ শেষে রবিবার আসামির উপস্থিতিতে রায় প্রদান করেন বিচারক। আসামি খজেন্দ্র ত্রিপুরা দোষী সাব্যস্ত হওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT