1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মিথ্যা মামলা সাজানোর দায়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড যৌতুকের জন্য স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা: স্বামীর যাবজ্জীবন ও জরিমানা অস্ট্রেলিয়ার দুই উৎসবে আশনা হাবিব ভাবনার ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ আজকের নামাজের সময়সূচি দীর্ঘ ২২ বছর কারাবাসের পর হাসপাতালে মারা গেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি কক্সবাজার থেকে ফিরেও বাসায় ফেরা হলো না, ধানক্ষেতে মিলল সপ্তম শ্রেণির ছাত্রীর মরদেহ আফগানিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের যুব দল ঘোষণা বিসিবির ফিলিস্তিনিদের জলপাই বাগান ও ঐতিহ্য দখল করছে ইসরায়েলিরা আবরার ফাহাদের পরিবারের দীর্ঘ সাত বছর পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ: খুনিদের বিচার ও বিভিন্ন দাবি উত্থাপন চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯৪ জনে দাঁড়াল, বাড়ছে রোগীর চাপ

মাদারীপুরে অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

banglarakash
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪০৮ Time View

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মাদারীপুর, ফরিদুপর এবং শরীয়পুর জেলার দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে পুরো এলাকায়।

শনিবার দিনব্যাপী চলে এই প্রতিযোগিতা। কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দুটি গ্রুপে ভাগ করা হয়। চূড়ান্ত পর্বে অংশ নেন প্রায় দুইশত হাফেজ। প্রতিযোগিতা শেষে দুই গ্রুপ থেকে মোট ২০ জন প্রতিযোগীকে স্বর্ণ ও রৌপ্য পদক প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন পূর্ব এনায়েত নগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নেয়ামুল আকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ উল-আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জামান মিয়া এবং এনায়েতনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. আজিজ মোল্লা। আয়োজক মাওলানা আব্দুল আলিম জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে করার পরিকল্পনা রয়েছে, যাতে হিফজুল কুরআনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আরও বাড়ে এবং ধর্মীয় শিক্ষার প্রসার ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT