1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের সদরপুরে ‘ভিউ বাণিজ্য’: মানহীন কনটেন্টে অতিষ্ঠ স্থানীয়রা, প্রয়োজন দায়বদ্ধতা শেষ হলো এক মহাকাব্যের: আলবিসেলেস্তে জার্সিতে মেসির বিদায় ও অনন্য রেকর্ড আজানের পর গুনাহ মাফের বিশেষ দোয়া: হাদিসের আলোকে আমল নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২, নিখোঁজ চার হাজারের বেশি ‘লেক অন্টারিও’-র নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের ১০ টাকার নিচেই থাকবে রূপপুরের বিদ্যুতের দাম, নভেম্বরেই বাণিজ্যিক উৎপাদন নতুন জাতীয় বেতনকাঠামো: বেতন বাড়ছে ধাপে ধাপে, যুক্ত হলো নতুন ভাতা সীমিত সামর্থ্যে এসএসসিতে জিপিএ-৫: স্বপ্ন থাকলেও খরচের চিন্তায় অদম্য রেখা গুগল সার্চে নিজের পরিচয় তুলে ধরতে ‘পিপল কার্ড’ তৈরির উপায় ইস্তাম্বুলে মক্কা চুক্তির কৌশল ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠক আজ

আজানের পর গুনাহ মাফের বিশেষ দোয়া: হাদিসের আলোকে আমল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View
গম্বুজ ও মিনারসহ একটি সুন্দর মসজিদের সূর্যাস্তের দৃশ্য, যা আজান ও সালাতের আমলকে ফুটিয়ে তোলে।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

ইসলামে আজানের জবাব দেওয়া এবং এর পরবর্তী দোয়া পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। মুয়াজ্জিন যখন আজান দেন, তখন মনোযোগ দিয়ে আজানের উত্তর দেওয়া এবং আজান শেষে রাসুলুল্লাহ (সা.) নির্দেশিত দোয়া পাঠ করলে গুনাহ খাতা মাফ হয়ে যায়।

হাদিসের বর্ণনা ও দোয়া:

হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শোনার পর নিম্নোক্ত দোয়াটি পাঠ করবে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে—

আরবি:

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللهِ رَبًّا، وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَبِالإِسْلَامِ دِينًا

উচ্চারণ:

আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু; রাদিতু বিল্লাহি রাব্বা, ওয়া বিমুহাম্মাদিন (সা.) রাসুলা, ওয়া বিল ইসলামি দ্বীনা।

অর্থ:

‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য উপাস্য নেই। তিনি একক, তাঁর কোনো শরিক নেই। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রাসুল। আমি আল্লাহকে রব হিসেবে, মুহাম্মদ (সা.)-কে রাসুল হিসেবে এবং ইসলামকে দ্বীন হিসেবে সন্তুষ্টচিত্তে মেনে নিয়েছি।’ (সহিহ মুসলিম: ৩৮৬, আবু দাউদ: ৫২৫, তিরমিজি: ২১০)

আজানের পর নিয়মিত এই দোয়া পাঠের মাধ্যমে একজন মুমিন খুব সহজেই আল্লাহর অফুরন্ত রহমত ও গুনাহ মাফের সৌভাগ্য অর্জন করতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT