1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সকালে খালি পেটে জিরা পানি পানের যত উপকারিতা মেহেরপুরে পরীক্ষার নক্লের ভিডিও করায় সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই নতুন বাইক কিনে ফেরার পথে মিরসরাইয়ে লরির ধাক্কায় দুই তরুণ নিহত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা যাত্রাবাড়ী থানা থেকে পালানো সেই নারী আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার ঢাকার ৪১৬ বছর পূর্তিতে জবি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা গাজীপুরের কোনাবাড়ীতে জরুরি রক্ষণাবেক্ষণ: আজ সকাল থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ ঢাকাসহ ১১ জেলায় দুপুরের মধ্যে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সংকেত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি রোনালদোর দারুণ গোলে জয়রথ অব্যাহত আল নাসরের, শীর্ষে থেকে উড়ছে দল

বিকেলে প্রকাশ হচ্ছে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল

BanglarAkash desk
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৭৫ Time View

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আজ সোমবার বিকেলের দিকে প্রকাশ করা হচ্ছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হতে পারে।

এদিকে, চূড়ান্ত ফলাফলে প্রায় ৪০০টি ক্যাডার পদ বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হলেও শেষ পর্যন্ত তা বাড়ছে না। ফলে বিজ্ঞপ্তিতে থাকা শূন্য পদগুলোতে নিয়োগে সুপারিশ করবে।

জানা যায়, পিএসসি থেকে প্রায় চারশো ক্যাডার পদ বাড়িয়ে চূড়ান্ত সুপারিশ করার অনুমোদন চাওয়া হয়েছিল।

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এরমধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ক্যাডারে পদসংখ্যা ৭৭৬টি।

এছাড়া প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, আনসারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাবে ৩০ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন।

আরও জানা যায়, উপদেষ্টা পরিষদ পদ না বাড়িয়ে নতুন বিসিএসে এ শূন্য পদগুলো যুক্ত করে বিজ্ঞপ্তি দিতে পরামর্শ দিয়েছে। ফলে ৪৯তম বিসিএসে পদসংখ্যা তুলনামূলক বেশি হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT