1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার হরমুজ প্রণালীতে উত্তেজনা, একাধিক ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ ব্রাজিলসহ রোববারের খেলার পূর্ণ সূচি এফবিআই ড্রোনে অনুপ্রবেশের দাবি, বিশ্বকাপ ঘিরে নতুন সাইবার হুমকি নিখোঁজের ২৪ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে ধোঁয়াশা, পাল্টাপাল্টি বক্তব্যে বাড়ছে জল্পনা ফরিদপুরে হামের প্রকোপ অব্যাহত, একদিনে আক্রান্ত আরও ২০ জন প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র, চাপে প্যারাগুয়ে

আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনীর কলঙ্ক মুছে যাবে

BanglarAkash desk
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৬৫ Time View

 

পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙ্গুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। ৫ আগস্টের পর বেশকিছু দিন পুলিশ কর্মবিরতি দিয়েছিল। আমরা দায়িত্ব নেয়ার পর নতুনভাবে কার্যক্রম চালানো হচ্ছে। আগামী জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মুছে দেয়ার নির্বাচন।

রোববার (২২ জুন) টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নতুন পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পুলিশ নিয়ে সাধারণত মানুষের যে ভুল ধারণাগুলো রয়েছে, তা ভালো কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আগের যে কোন সময়ের চেয়ে বর্তমানে পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমান্ড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান বিপিএম, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।

এদিন সমাপনী কুচকাওয়াজে অংশ নেন ৮১৭ জন পুলিশ সদস্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT