1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন করল বাংলাদেশ প্রতিনিধিদল ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্নভঙ্গ বাংলাদেশের হুথিরা অরাজকতা ও ধ্বংসকে বেছে নিয়েছে: মোহাম্মদ বিন সালমান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, আবেদন শুরু ইসরায়েলের সঙ্গে সব ফ্লাইট বন্ধ রাখল ফ্লাইদুবাই সম্ভাবনার সাগরেও খাবি খাচ্ছে দেশের ওষুধ শিল্প: নীতি-সহায়তার অভাবে বাধাগ্রস্ত হচ্ছে কোটি ডলারের রফতানি পোস্ট প্রোডাকশনের কাজের জন্য পেছালো রায়হান রাফীর ‘আন্ধার’-এর মুক্তি সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেল প্রাইভেটকার মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখলে কমেছে সিগারেটের প্রকৃত দাম

১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, আবেদন শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View
Aarong job circular part time sales associate recruitment
ছবি : সংগৃহীত।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

দেশের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান ‘আড়ং’-এ পার্টটাইম কাজের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির নরসিংদী আউটলেটের জন্য ‘সেলস অ্যাসোসিয়েট’ পদে ১০০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

এক নজরে আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬:

  • প্রতিষ্ঠানের নাম: আড়ং
  • পদের নাম: সেলস অ্যাসোসিয়েট
  • শূন্য পদ: ১০০ জন
  • চাকরির ধরন: পার্টটাইম
  • কর্মক্ষেত্র: অফিসে (নরসিংদী আউটলেট)
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
  • বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর

যোগ্যতা ও সুযোগ-সুবিধা: আগ্রহী প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে কাজের সুবিধার্থে সংশ্লিষ্ট বিষয়ে কিছুটা দক্ষতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। এই পদে আবেদনের জন্য পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১০,০০০ থেকে ১২,০০০ টাকা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য আকর্ষণীয় সুযোগ-সুবিধাও পাবেন।

আবেদনের নিয়ম: আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। বিস্তারিত জানতে এবং আবেদন করতে আড়ংয়ের অফিশিয়াল ক্যারিয়ার পেজে ভিজিট করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT