1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অনিয়মের অভিযোগ নিষ্পত্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১০৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ব্যাংক খাতে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে তথ্যদাতাদের (হুইসেল ব্লোয়ার) দেওয়া তথ্যের ভিত্তিতে সোনালী ব্যাংকের দুই শতাধিক অভিযোগের সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত আলী খান।

মঙ্গলবার (২৩ জুন) ‘বিশ্ব হুইসেল ব্লোয়ার দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব তথ্য জানান।

শওকত আলী খান বলেন, আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্যদাতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যারা গোপন তথ্য দিয়ে দুর্নীতি বা অনিয়ম চিহ্নিত করতে সহায়তা করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, হুইসেল ব্লোয়ারদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত সোনালী ব্যাংকের দুই শতাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে ন্যায়পাল সচিবালয়ের সচিব মাসরুরুল ইসলাম বলেন, দুর্নীতি প্রতিরোধে এবং বড় ধরনের আর্থিক অনিয়মের ঘটনা আগেই শনাক্ত করতে হুইসেল ব্লোয়াররা বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তিনি আরও বলেন, তথ্যদাতাদের সুরক্ষা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি এই ব্যবস্থার যেন কেউ অপব্যবহার করতে না পারে, সেদিকেও নজর রাখতে হবে।

সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠানের ভেতরের অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি বা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের তথ্য যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার মাধ্যমে হুইসেল ব্লোয়াররা স্বচ্ছতা প্রতিষ্ঠায় সহায়তা করেন। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT