1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার রোধে গাইডলাইন প্রণয়নের নির্দেশ হাইকোর্টের টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিপাক্ষিক ও জাতিসংঘ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা: পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে ফরাসি রাষ্ট্রদূত সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বৃদ্ধি ১৩৭.৭৮ শতাংশ, বাহিনীপ্রধানদের ১ লাখ ৭২ হাজার টাকা সাদিক কায়েমের বাড়িতে আগুনের ঘটনায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নিন্দা গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৩ জনের, চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়াল ৫১৬ সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিলেও ভিত্তি স্পষ্ট করার তাগিদ, সংলাপের আগে মাঠে সক্রিয় দলগুলো ইরানে নতুন হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল, উদ্বেগে ক্ষেপণাস্ত্র পুনর্গঠন ও ভূগর্ভস্থ কাজ

কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৬৯ Time View
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি প্রতিকৃতি।
জরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে শিল্পকলা একাডেমিতে নজরুল সংগীতের বিশেষ আয়োজন ‘বেণুকা’।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রাগভিত্তিক ও শাস্ত্রীয় সংগীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একাডেমি প্রাঙ্গণের জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘“বেণুকা”- রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় কাজী নজরুল ইসলাম’ শীর্ষক এই অনুষ্ঠান।

আয়োজকরা জানান, নজরুল তার সৃষ্টিশীলতার মাধ্যমে বাংলা ধ্রুপদি সংগীতের রাগ, তাল ও সুরের শাস্ত্রীয় সৌন্দর্যকে এক স্বতন্ত্র রূপ দিয়েছেন। তার রাগভিত্তিক গান কেবল সুরের চর্চা নয়, বরং শাস্ত্রীয়তার গভীরে হৃদয়ের আবেগ ও কবিতার এক অনন্য মেলবন্ধন।

অনুষ্ঠানের সময়সূচি ও অতিথি

অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত থাকবে:

  • আলোচনা পর্ব (সন্ধ্যা ৬:৩০):
    • সভাপতি: কানিজ মওলা, সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
    • স্বাগত বক্তব্য: শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন), মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
    • প্রধান অতিথি: নিতাই রায় চৌধুরী এমপি, মন্ত্রী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
    • বিশেষ অতিথি: আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি (প্রতিমন্ত্রী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়) এবং ডা. জাহেদ উর রহমান (উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়)।
  • সাংস্কৃতিক পর্ব (সন্ধ্যা ৭:৩০): আলোচনা সভা শেষে নজরুলের রাগভিত্তিক পরিবেশনা নিয়ে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

আয়োজকদের প্রত্যাশা, সুর ও ছন্দের এই বিশেষ আয়োজন দর্শক-শ্রোতাদের মন ভরানোর পাশাপাশি কাজী নজরুলের সংগীতের ধ্রুপদি বৈশিষ্ট্যগুলোকে তরুণ প্রজন্মের কাছে আরও গভীরভাবে উপস্থাপন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT