1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :


নোয়াখালীর সুবর্ণচরে সুদের টাকা আদায়ের জন্য এক অটোরিকশাচালককে অপহরণ করে দুই দিন আটকে রেখে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জুন) বিকেলে পুলিশ ওই চালককে উদ্ধার করে।

ভুক্তভোগী মো. রিপন ভোলার মনপুরা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সুবর্ণচরের চরমজিদ ভূঁইয়ারহাট এলাকায় বসবাস করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এ ঘটনায় অভিযুক্ত আবুল কাশেম ওরফে কেদা কাশেম একই এলাকার বাসিন্দা।

রিপনের অভিযোগ, অটোরিকশা কেনার জন্য গত বছর আবুল কাশেমের কাছ থেকে সুদে এক লাখ টাকা ধার নিয়েছিলেন তিনি। পরে মূল টাকা পরিশোধ করলেও তার কাছে আরও এক লাখ টাকা সুদের টাকা দাবি করা হয়।

ভুক্তভোগী জানান, কয়েক দিন আগে আল আমিন বাজার এলাকা থেকে কেদা কাশেমের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। পরে চোখ বেঁধে তাকে হাতিয়ার চানন্দি ইউনিয়নের কমান্ডার বাজার এলাকার একটি ঘরে আটকে রাখা হয়। সেখানে দুই দিন তাকে অল্প খাবার দিয়ে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

রিপনের ভাষ্য অনুযায়ী, পরিবারের সদস্যরা তার অটোরিকশা বিক্রি করে অভিযুক্তদের ৫০ হাজার টাকা দেন। এরপরও তাকে ছেড়ে দেওয়া হয়নি। পরে তাকে সুবর্ণচরের ভূঁইয়ারহাট এলাকায় নিয়ে গিয়ে একটি কক্ষে পায়ে শিকল বেঁধে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর স্বজনদের দাবি, রিপনকে খুঁজতে গিয়ে আরও দুই যুবক অভিযুক্তদের হাতে আটক হন। পরে প্রশাসন ও পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত আবুল কাশেমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাশীষ সরকার জানান, ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT