1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ১৫ শ্রমিকের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ ফরিদপুরে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তি আটক নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ কানাইপুরে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ দাকোপে র‍্যাবের কাছ থেকে দুই আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় উত্তেজনা, পরে পুনরায় আটক ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ফরিদপুরে ইয়াবাসহ চারজন আটক ফরিদপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সালথায় ‌বেলায়েত হোসেন এর স্মরণে আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম।Email:
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৮২ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

সালথা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন এর
আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ খায়রুজ্জামান বাবুর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মরহুম মোঃ বেলায়েত হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে মরহুম বেলায়েত হোসেনের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনাব বেলায়েত হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT