বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— পারভেজ মিয়া ওরফে পিনু (৪২), সাজ্জাদ হোসেন শেখ ওরফে সুমন (৪০), দিপু খান (৩৫) ও মামুন মিয়া (৪২)। তারা সবাই ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।