1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বৈদ্যুতিক পাখায় ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল স্বামী-স্ত্রীর আইডাহো এয়ার শোতে আকাশে সংঘর্ষ, ভেঙে পড়ল দুই যুদ্ধবিমান বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টির আশঙ্কা মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে নতুন কুড়ি স্পোর্টসের আঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতা শুরু ফরিদপুরে দুই হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার ভাঙ্গায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত সিলেটে ডুয়েল গেজ ডাবল রেললাইন চালু হলে বদলে যাবে যোগাযোগ ও অর্থনীতি ইরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের, “ক্ষণগণনা শুরু হয়ে গেছে”

সন্ধ্যার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, চার অঞ্চলে সতর্কতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বাংলাদেশের চারটি অঞ্চলে সন্ধ্যার মধ্যে দমকা হাওয়াসহ ঝড়ো আবহাওয়ার শঙ্কা রয়েছে। এ সময়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ সতর্কতা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর (পুনঃ) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকায় চলাচলে সতর্ক থাকার এবং ঝড়ের সময় নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT