1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত, থাকছে না ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফলভাবে সম্পন্ন হলো প্রথম পারমাণবিক বিক্রিয়া কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান বিকাশ ডিস্ট্রিবিউশনের গাড়ি থেকে কোটি কোটি টাকা লুট: ঘটনার একদিন পর শ্রীপুর থানায় মামলা সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি ও নিগারের ফিফটির পরও ব্রিসবেনে ৯ উইকেটে হারল বাংলাদেশ ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরমর্শ ট্রাম্পের: রাশিয়ার শোধনাগারে হামলায় জেলেনস্কিকে কড়া হুঁশিয়ারি সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে উত্তাল পরিস্থিতি: একদিনেই সাত হাজারের বেশি আটক মহাকাশ যুগের সূচনা থেকে আজ পর্যন্ত মহাশূন্যে গেছেন ৫২ দেশের ৭৪৬ জন মানুষ

সজিনার ডাটা ও পাতার উপকারিতা

বাংলার আকাশ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৩৩২ Time View

বাংলার আকাশ:

সজিনা কে আমরা অনেকেই চিনে থাকি সবজি হিসাবে। কিন্তু সজিনা সবজি ছাড়াও সজিনার পাতা আমরা শাক হিসাবেও খেতে পারি। কারণ সজিনার পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা আমাদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে থাকে। তাই আজকে আমার প্রতিবেদনের মূল উপজীব্য বিষয় হচ্ছে সজিনার উপকারিতা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়া।

পুষ্টিগুণ:

সজিনা ডাঁটার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যা আমাদের শরীরের বিভিন্ন ভিটামিনের চাহিদা পূরণ করতে গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে থাকে। সজিনার মধ্যে রয়েছে শর্করা, আমিষ, ভিটামিন এ,  ভিটামিন  বি,ভিটামিন বি২, ক্যালসিয়াম, পটাশিয়াম, জিংক এবং আরো অনেক ধরনের গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরকে সুস্থ রাখতে কাজ করে থাকে।

সজিনার মধ্যেই যে ভিটামিন এর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি শুধু এই ভিটামিনের মধ্যেই কিন্তু সজিনা সীমাবদ্ধ নয়। এর কিছু ঔষধি গুণাগুণ রয়েছে।

ঔষধি গুণ:

মোটামুটি ভাবে বলতে গেলে বলা যায়, সজিনা গাছের শেকড় থেকে গাছের বাকল, সজিনাডাঁটা, সজিনা পাতা, সজিনার ফুল, ফল এমনকি সজিনা গাছের আঠা থেকেও বিভিন্ন ধরনের ওষুধ বা প্রতিষেধক তৈরি করা হয়ে থাকে। এছাড়ও মাতৃদুগ্ধ  উৎপাদনে, পুরুষত্বের সমস্যা, লিভারের সমস্যায় সজিনা অনেক উপযোগী। সজিনার আরো কিছু উল্লেখযোগ্য উপকারিতা রয়েছে। যেমন যদি আমরা নিয়মিত খাবারের তালিকায় সজিনাডাঁটা বা সজিনার পাতাকে শাক হিসেবে রাখতে পারি, এটি আমাদের কিডনি সমস্যার সমাধানে কাজ করবে। যাদের খুশকি জাতীয় সমস্যা রয়েছে তারা সজিনা পাতা কে পেস্ট করে মাথায় লাগালে খুশকি দূর হয়ে যায়। এছাড়াও সজিনা কৃমিনাশক সমস্যা সমাধানে কাজ করে থাকে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT