1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে তারেক রহমানের সম্ভাব্য সফর ঘিরে উৎসবমুখর পরিবেশ, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বর্ষার আগেই পদ্মার ভাঙনে আতঙ্কে কান্দারবাড়ি, স্থায়ী বাঁধের দাবি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার পয়েন্ট পেল কানাডা, বসনিয়ার সঙ্গে ১–১ ড্র বসনিয়ার লিড শোধ করল কানাডা, ম্যাচে ফিরল সমতা চুয়েটে শুরু ‘ক্যারিয়ার ফেস্ট ২০২৬’, শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর ক্যাম্পাস কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ ভারতের হাসপাতালে বিরতিতে স্বাগতিক কানাডার বিপক্ষে এগিয়ে বসনিয়া ও হার্জেগোভিনা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব, প্রশংসায় ভাসছেন ডিজে সঞ্জয় মিরকাদিম আড়তে চড়া দামে ইলিশ, ক্রেতাদের মধ্যে অসন্তোষ ফেনীতে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

শহীদদের স্মরণে বিএনপির আয়োজন: যাত্রাবাড়ীর প্রস্তুতি সভায় আলোচনা

banglarakash
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৮০ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামী ১ আগস্ট যাত্রাবাড়ীতে ২৪ এর জুলাই-আগস্টে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন আন্দোলনের শহীদদের স্মরণে বিএনপির সমাবেশ সফল করতে যাত্রাবাড়ীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে যাত্রাবাড়ীতে ডেমরা-যাত্রাবাড়ী ও কদমতলী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শহীদ ফারুক সড়কে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবীর রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। নবীউল্লাহ নবীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য জামশেদুল আলম শ্যামল, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা এহতেশাম উদ্দিন নকিব, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল মোল্লা, সাধারণ সম্পাদক আহসানুল কবির ওয়াসীম, স্বেচ্ছাসেবক দলের দীন ইসলাম, তারিকুল ইসলাম তারেক, কৃষক দলের আজীম মিয়াসহ ডেমরা- যাত্রাবাড়ী-কদমতলীর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT