1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

শতভাগ পাস ও শতভাগ জিপিএ–৫: সাফল্যের ধারা বজায় রাখল নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১০৮ Time View

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

এসএসসি পরীক্ষার ফলাফলে টানা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আবারো অভাবনীয় সাফল্য অর্জন করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী ৩৮২ জন পরীক্ষার্থীর সকলেই পাস করার পাশাপাশি জিপিএ–৫ অর্জনের অনন্য গৌরব লাভ করেছে।

সোমবার (১০ আগস্ট) সকালে পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। একে অপরকে মিষ্টি খাইয়ে ও নেচে-গেয়ে উদযাপিত হয় এই ঐতিহাসিক অর্জন। বিদ্যালয় সূত্রের তথ্যমতে, এবার প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান বিভাগে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল—যার প্রত্যেকেই জিপিএ–৫ পেয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, প্রতিষ্ঠানটির শিক্ষকদের নিবিড় পরিচর্যা, নিয়মিত ও বিশেষ ক্লাস, টিউটোরিয়াল পরীক্ষা এবং গাইড টিচারদের মাধ্যমে সার্বক্ষণিক তদারকির ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। জিপিএ–৫ পাওয়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিলয় দেবনাথ তার প্রতিক্রিয়া প্রকাশ করে জানায়, সব সহপাঠী একসাথে জিপিএ–৫ পাওয়ায় কঠোর পরিশ্রমের সব ক্লান্তি মুছে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা এবং শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ অক্লান্ত পরিশ্রমই এই দেশসেরা ফলাফলের চাবিকাঠি। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা এই অর্জনে সন্তোষ প্রকাশ করে বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানান।

উল্লেখ্য, ২০০৮ সালে নরসিংদীর ভেলানগর এলাকায় থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা ও তার স্ত্রী নাছিমা বেগম যৌথভাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিগত বছরগুলোতেও পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য ও ধারাবাহিক জিপিএ–৫ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশজুড়ে ব্যাপক খ্যাতি অর্জন করেছে। বর্তমানে ৫ হাজার ২০০ শিক্ষার্থী ও ১৭৪ জন শিক্ষকের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই বিদ্যাপীঠ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT