1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস: ডারউইন টেস্টের প্রথম দিনে বাংলাদেশের একক আধিপত্য লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বিতরণ পুনর্বহালের আশ্বাসে স্থগিত জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের নিরাপত্তারক্ষীদের বিক্ষোভ উত্তরাখণ্ডে নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস: ১৬ জন উদ্ধার, এখনো আটকে ৩ শ্রমিক নওগাঁয় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু বোয়ালমারীতে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার শিক্ষার্থীদের বদলে যাওয়া স্বপ্ন ও সামাজিক বাস্তবতা: মেধা অপচয় রোধে চাই সুদূরপ্রসারী মানবসম্পদ নীতি পাসহীন শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষাব্যবস্থার সংকট ও তদারকির অভাবই দায়ী বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস হলিউড সিনেমায় সায়নী গুপ্ত! অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্রে।

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২১ Time View
লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দিচ্ছেন জেলা ছাত্রদলের নেতারা।
শিক্ষার্থীদের শারীরিক বিকাশ ও ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা ছাত্রদলের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

‘ক্রীড়া শক্তি, ক্রীড়া বল/ ক্রীড়া নিয়ে এগিয়ে চল’ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলা জুড়ে শিক্ষার্থীদের মাঝে ফুটবলসহ নানা ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফুটবল বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভি।

এ সময় পৌর ছাত্রদলের সদস্য সচিব ইয়াসিন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কিরন, যুগ্ম আহ্বায়ক ফয়েজ পাটোয়ারী, সাজ্জাদ হোসেন শুভ, আরাফাত হোসেন মেহেরাজ, রাকিবুল ইসলামসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, “শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি শারীরিক কসরত ও সৃজনশীল মনন বিকাশের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। তরুণ প্রজন্ম যেন অপরাধমূলক কর্মকাণ্ড ও অসৎ সঙ্গ থেকে দূরে থাকে, সে জন্য ক্রীড়াচর্চার বিকল্প নেই। জাতীয়তাবাদী ছাত্রদলের শিক্ষার্থীবান্ধব এ কার্যক্রম জেলাজুড়ে অব্যাহত থাকবে।”

জেলা ছাত্রদল সূত্র জানায়, কেন্দ্রের কর্মসূচির অংশ হিসেবে জেলার অন্যান্য উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানেও একই দিনে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে পৌর শহীদ স্মৃতি একাডেমি, রসূলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, পালের হাট পাবলিক উচ্চ বিদ্যালয় এবং ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ফুটবল ও খেলাধুলার সরঞ্জাম তুলে দেন ছাত্রদলের নেতারা।

এছাড়া রামগঞ্জ, রামগতি, রায়পুর, কমলনগর ও চন্দ্রগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুলেও শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT