1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু ফরিদপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ১৫–১৭ এপ্রিল, আবেদন অনলাইনে! ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত ফরিদপুরে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদপুরে মাদক অভিযানে ৪ হাজার ইয়াবাসহ দুইজন আটক আলহামদুলিল্লাহ! এস এ মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে হাফেজি সম্পন্ন করায় শিক্ষার্থীকে টুপি-পাগড়ি পরিয়ে সম্মাননা জানান অধ্যক্ষ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মধুখালীতে দোকান মালিককে দেড় লাখ টাকা জরিমানা সদরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা! কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ, প্রশাসনের নীরবতা

রাশিয়াকে দ্রুত হারানোর কৌশল বের করলেন জেলেনস্কি

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাদের প্রতিপক্ষ রাশিয়াকে হারানোর কৌশল বের করেছেন। তিনি বলেছেন, যুদ্ধে রাশিয়ার পরাজয় নির্ভর করছে দেশটিকে দ্রুত নিষেধাজ্ঞার মধ্যে আটকে ফেলায়। মস্কো যাতে আরোপিত নিষেধাজ্ঞা পাশ কাটাতে না পারে, সে ব্যবস্থা করা।

 

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া যাতে নিষেধাজ্ঞা এড়াতে না পারে, সে ব্যবস্থা করা ইউরোপের একটি সাধারণ কাজ। এই কাজটা আমরা যত দ্রুত এবং যতটা ভালোভাবে করতে পারব, তত দ্রুত আমরা রাশিয়াকে পরাজয়ের মাধ্যমে আগ্রাসন ঠেকাতে পারব।’

 

ইউক্রেনের রাজধানী কিয়েভে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি রাশিয়ার ওপর ইউরোপের নিষেধাজ্ঞা আরোপের গতি মন্থর হয়ে গেছে।

 

মস্কোর বিরুদ্ধে ১০ম প্যাকেজের নিষেধাজ্ঞা আরোপের বিষয় নিয়ে কথা হয়েছে জানিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করার মাধ্যমেই শান্তিপূর্ণ ইউরোপ নিশ্চিত করা সম্ভব।

 

জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ খুবই গুরুত্বপূণ। এটি তার দেশের জনগণের জন্য মোটিভেশন হিসেবে কাজ করবে।

 

‘দু:খজনক হলেও এটা সত্য যে, শুধু যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করা যাবে না। এর জন্য ইউরোপীয়দের মধ্যে আস্থা তৈরি করতে হবে। আমাদের প্রয়োজন ইউরোপীয়দের একত্র হওয়া।

 

এর আগে বৃহস্পতিবার সকালে ভন ডের লেনের নেতৃত্বে ইউরোপীয় কমিশনের একটি দল ইইউ-ইউক্রেন সম্মেলনে অংশ নিতে কিয়েভ পৌঁছায়। শুক্রবার এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT