1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

রমজানে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে করণীয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩৮২ Time View

ডেস্ক রিপোর্টার

কোষ্ঠকাঠিন্য এমনিতেই একটি যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর সমস্যা। রমজান মাসে অনেকেরই এই প্রবণতা বেড়ে যায়। অনেক রোজাদার কমবেশি এ সমস্যায় ভোগেন। সাবধানতা অবলম্বন না করলে কোষ্ঠকাঠিন্যের কারণে মলত্যাগের সময় রক্তপাত এবং পাইলস ও অ্যানাল ফিসারের মতো জটিল সমস্যা দেখা দিতে পারে।

রোজায় কোষ্ঠকাঠিন্য বৃদ্ধির কারণ

রমজানে আমাদের খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন দেখা যায়। খাদ্যতালিকায় অধিক ভাজাপোড়াযুক্ত ও শাকসবজিহীন বা ফাইবারবিহীন খাবারের পরিমাণ বাড়ে। অপর্যাপ্ত পানি পান, গ্রীষ্মকালীন গরমে অধিক ঘামে সৃষ্ট হওয়া পানিশূন্যতা এবং দীর্ঘ ১৪-১৫ ঘণ্টা পানি পান করতে না পারার কারণও এর জন্য দায়ী। এ ছাড়া কিছু রোগ, যেমন হাইপোথাইরয়েডিজম; কিছু ওষুধ, যেমন ক্যালসিয়াম, আয়রন, অ্যালুমিনিয়ামসমৃদ্ধ প্রভৃতি কোষ্ঠকাঠিন্যের প্রভাব বাড়িয়ে দিতে পারে।

কীভাবে ভালো থাকবেন

  • ইফতারের পর থেকে সাহ্‌রি পর্যন্ত প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে।
  • খেতে হবে অধিক আঁশসমৃদ্ধ খাবার। যেমন ঢেঁকিছাঁটা চাল, লাল আটা, গোটা শস্য, শাকসবজি ও ফলমূল।
  • যেসব খাবার শরীরে পানি কমিয়ে ফেলে, সেসব খাবার বা পানীয়, যেমন চা, কফি, অধিক মসলাযুক্ত ও তেল-চর্বিজাতীয় খাবার, ভাজাপোড়া ও মাংস কম খেতে হবে।
  • ইফতারে অধিক চিনিযুক্ত পানীয় বা শরবত না খাওয়াই ভালো। যেসব ফলে পানির পরিমাণ বেশি, যেমন তরমুজ, শসা, বাঙ্গি ইত্যাদি বেশি বেশি খেতে পারেন।
  • খেজুর খাওয়া যেতে পারে, এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।
  • আগে থেকেই কোষ্ঠকাঠিন্য থাকলে ইফতারে ইশবগুলের ভুসির শরবত খাওয়া যেতে পারে। এটি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।
  • নিয়মিত কায়িক পরিশ্রম ও শরীরচর্চা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক হতে পারে।

কোষ্ঠকাঠিন্যকে অবহেলা করা যাবে না। সাধারণত যাঁরা কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তাঁদের পরবর্তী সময়ে পাইলসসহ মলদ্বারের নানা রকম সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। কোষ্ঠকাঠিন্যের পাশাপাশি যদি কারও মলত্যাগের আগে ও পরে রক্তপাত হয় অথবা মলের সঙ্গে রক্তপাত হয়, মলত্যাগে ব্যথা অনুভব হয় অথবা ওজন কমতে থাকে, তবে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT