1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের মামলায় ফরিদপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী কারাগারে । খামেনির স্মরণে তেহরানে গণসমাবেশ, প্রতিশোধ ও নেতৃত্বের ধারাবাহিকতার বার্তা অসুস্থ ইউপি চেয়ারম্যান নুরুল আলমকে হাসপাতালে দেখে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংখ্যালঘুদের সমান রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতে কার্যকর উদ্যোগের আহ্বান ফরিদপুরে ডিএনসির অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার দেশে ফেরার এক মাস আগেই সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী যুবকের সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সাময়িক বরখাস্ত জ্যেষ্ঠ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল আর নেই সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে চারজন আটক, উদ্ধার হলো ফাঁদ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার, জনগণ এবং নিজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি শুধু দেশটির জন্যই নয়, বরং বিশ্বজুড়ে স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের আদর্শে বিশ্বাসী মানুষের জন্যও একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক। তিনি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতেও সমৃদ্ধি ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখবে।

চিঠিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ ইতিহাস, স্বাধীনতার চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং বিশ্বসভ্যতায় দেশটির অবদানের প্রশংসা করা হয়। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এসব আদর্শ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, যা সময়ের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বিস্তৃত হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী ভবিষ্যতে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা এবং মার্কিন জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT