1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক বিএনপি একদলীয় শাসনে বিশ্বাস করে না: মির্জা ফখরুল বড় পর্দায় ব্রাজিলের জয় দেখলেন সাতক্ষীরার হাজারো সমর্থক, উচ্ছ্বাসে মাতল শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে বিনিয়োগ, তিস্তা প্রকল্প ও শ্রমবাজার হাতিরঝিলের নিরাপত্তা জোরদারে আনসার মোতায়েনের উদ্যোগ কাতারের উপহার দেওয়া বিমানকে নতুন এয়ার ফোর্স ওয়ান হিসেবে উন্মোচন করলেন ট্রাম্প রামপুরায় গুলিবিদ্ধ পলাশের মৃত্যু, এক সপ্তাহ লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস চীন সফরে প্রধানমন্ত্রীর নজরে বিনিয়োগ, তিস্তা প্রকল্প ও কৌশলগত সহযোগিতা সাত দফা দাবি বাস্তবায়নে ফরিদপুরে দলিল লেখকদের বিভাগীয় সম্মেলন জব্দ করা সম্পদের বড় অংশ এখনও দুদকের নিয়ন্ত্রণের বাইরে

যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

যশোরে প্রায় সাত কোটি টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ২টার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার (২০ জুন) দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন—নড়াইলের নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের মো. আনিস (৩৬)।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর মোড়ে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা। পাশাপাশি স্বর্ণ পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার, তিনটি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়েছে।

বিজিবি কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিলেন। পরে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাদের।

জব্দ করা স্বর্ণ, গাড়ি ও আটক ব্যক্তিদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT