1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র, চাপে প্যারাগুয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, গাইবান্ধায় যুবক পুলিশের হেফাজতে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯ হাজার ২০১ জন সাড়ে ৬ মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র, শুরুতেই চাপে প্যারাগুয়ে আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের ঢাকার ৬ সরকারি হাসপাতালে চিকিৎসা নিশ্চিতের নির্দেশ কক্সবাজারে তারেক রহমানের সম্ভাব্য সফর ঘিরে উৎসবমুখর পরিবেশ, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বর্ষার আগেই পদ্মার ভাঙনে আতঙ্কে কান্দারবাড়ি, স্থায়ী বাঁধের দাবি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার পয়েন্ট পেল কানাডা, বসনিয়ার সঙ্গে ১–১ ড্র বসনিয়ার লিড শোধ করল কানাডা, ম্যাচে ফিরল সমতা চুয়েটে শুরু ‘ক্যারিয়ার ফেস্ট ২০২৬’, শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর ক্যাম্পাস

মিরকাদিম আড়তে চড়া দামে ইলিশ, ক্রেতাদের মধ্যে অসন্তোষ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মিরকাদিম মৎস্য আড়তে বর্তমানে বিভিন্ন আকারের ইলিশের সরবরাহ দেখা গেলেও উচ্চমূল্যের কারণে সাধারণ ক্রেতারা কাঙ্ক্ষিত পরিমাণে মাছ কিনতে পারছেন না। বিশেষ করে বড় আকারের ইলিশের দাম অনেকের নাগালের বাইরে চলে যাওয়ায় বাজারে ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

শুক্রবার আড়ত ঘুরে দেখা যায়, এক কেজি ওজনের ইলিশ কেজিপ্রতি প্রায় ২ হাজার ৫৫০ টাকায় এবং দেড় কেজি ওজনের বড় ইলিশ ৩ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ছোট আকারের ইলিশও তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।

ইলিশের পাশাপাশি আড়তে রুই, কাতলা, বোয়াল, আইড়, কৈ, শিং, টেংরাসহ বিভিন্ন দেশীয় মাছ এবং সামুদ্রিক মাছেরও বেচাকেনা চলছে। তবে অধিকাংশ মাছের দামই আগের তুলনায় বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

বাজারে আসা কয়েকজন ক্রেতা জানান, মাছের সরবরাহ থাকলেও দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও ইলিশ কেনা থেকে বিরত থাকছেন।

আড়ত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের দাম বেড়েছে। বিশেষ করে বড় আকারের ইলিশের সরবরাহ সীমিত হওয়ায় এর মূল্য আরও বেশি রয়েছে।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গত এক বছরে মুন্সীগঞ্জ জেলায় ৭৯০ মেট্রিক টন ইলিশসহ মোট ৩১ হাজার ৩৪৮ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করা হয়েছে।

এদিকে ক্রেতাদের দাবি, বাজার তদারকি জোরদার এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা হলে মাছের দাম কিছুটা সহনীয় পর্যায়ে আসতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT