1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


দুই দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়া থেকে চীনে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) রাতে তিনি ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিশেষ ফ্লাইট চীনের দালিয়ান শহরের ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান জানান, স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে বিমানটি অবতরণ করে। বিমানবন্দরে লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নরসহ চীনা কর্মকর্তারা প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে আনুষ্ঠানিক মোটরকেডে প্রধানমন্ত্রীকে দালিয়ানের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি অবস্থান করবেন। চীনের রাজধানী বেইজিং সফরের আগে দালিয়ানে তার একাধিক কর্মসূচি রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সভা বা সামার দাভোস ফোরাম ২০২৬-এ অংশ নেবেন। এছাড়া উচ্চপর্যায়ের বিভিন্ন বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বাংলাদেশ ও চীন কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশের প্রেক্ষাপটে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর। সফর শেষে আগামী ২৬ জুন দেশে ফেরার কথা রয়েছে।

চীন সফরের আগে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিম-এর বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা এবং কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT