1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ইনজুরি দুশ্চিন্তায় ব্রাজিল, শেষ ষোলোর আগে অ্যানচেলত্তির পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জ ভৈরবে মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স এমবাপ্পের রেকর্ড গড়া গোলে এগিয়ে ফ্রান্স, আবেগঘন মুহূর্তে কোচ দেশমকে জড়িয়ে ধরলেন অধিনায়ক ভাঙ্গায় দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহতের অভিযোগ, আহত অন্তত ১৫ হল্যান্ডের শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে নরওয়ে, প্রতিপক্ষ ব্রাজিল জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের দীর্ঘ আন্দোলনের প্রতিফলন ঘটেছে: রিজভী ভাঙ্গায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫, মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল এক ঘণ্টা দ্রুত বিচার নিশ্চিত করতে মামলা তদন্তে নজরদারি বাড়ানোর নির্দেশ পুলিশের জাপানি সমর্থকের কান্নায় পাশে ব্রাজিল ভক্ত, পতাকা জড়িয়ে সান্ত্বনার ভিডিও ভাইরাল

ভৈরবে মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মেঘনা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের পলতাকান্দা হাজী আসমত আলী ঘাটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, বিকেলের দিকে নদীতে একটি প্লাস্টিকের বস্তা ভাসতে দেখা যায়। কিছুক্ষণ পর সেটি ঘাটের কাছাকাছি এসে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে।

বস্তার মুখ খুলে ভেতরে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহটি ফুলে বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরনে একটি লুঙ্গি ছাড়া অন্য কোনো পোশাক বা পরিচয়পত্র পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, ৪ থেকে ৫ দিন আগে অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি অবস্থায় নদীতে ফেলে দেওয়া হয়েছে। পরে স্রোতের টানে সেটি ভৈরবের ঘাট এলাকায় এসে পৌঁছায়।

ভৈরব নৌ-থানার পরিদর্শক কে এম মনিরুজ্জামান চৌধুরী জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে আশপাশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT