1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে নিবেদিত: তারেক রহমান বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশকে তুলে ধরার অভিজ্ঞতা জানালেন সঞ্জয় দেব পাঁচ বছরে ২০ হাজার খাল খননের পরিকল্পনা ঘোষণা করলেন তারেক রহমান লাইনে বিড়াল ঢুকে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ, যাত্রীদের ভোগান্তি নিত্যপণ্যের কর কমিয়েও সমালোচনার মুখে বাজেট, বললেন তারেক রহমান কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান প্যারিসে ইসরাইলি-ফিলিস্তিনি প্রতিনিধিদের শান্তির আহ্বান, দ্বিরাষ্ট্র সমাধানে জোর ভারতে পাচারের শিকার ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠানো হলো ব্রাজিলের এক গ্রামে নেইমারদের জয় চায় না অধিকাংশ মানুষ, কারণ মরক্কোর সঙ্গে ২০০ বছরের সম্পর্ক ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশীকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তানন্তর

নিত্যপণ্যের কর কমিয়েও সমালোচনার মুখে বাজেট, বললেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

কক্সবাজারে এক পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষের স্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হলেও বাজেট নিয়ে বিরোধী মহলের সমালোচনা থেমে নেই।

শনিবার (১৩ জুন) সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, সরকারের লক্ষ্য কৃষি, সেচ ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা। খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং চাষাবাদের পরিধি বাড়বে।

তিনি জানান, কৃষকদের সহায়তায় বিভিন্ন কর্মসূচির পাশাপাশি আগামী এক বছরের মধ্যে দেশের বিভিন্ন উপজেলায় কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ব্যবহার্য অনেক পণ্যের ওপর কর কমানো বা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু পণ্যের ওপর কর বৃদ্ধি করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, জনগণের কল্যাণে নেওয়া এসব পদক্ষেপের পরও কিছু রাজনৈতিক পক্ষ বাজেট নিয়ে নেতিবাচক মন্তব্য করছে এবং বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

সমাবেশে তিনি দেশের উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT