1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিতর্কিত বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার ফরিদপুরে গার্মেন্টস গোডাউনে আগুন, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা তিস্তা সেতু রক্ষা বাঁধে বড় ধস, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক পাঁচ মাসে ১৬৬ কন্যাশিশু ধর্ষণের শিকার, প্রতিরোধে জোরালো উদ্যোগের দাবি দ্রুত মিলছে দুবাইয়ের পর্যটন ভিসা, ভ্রমণকারীদের জন্য হোটেল ও বিনোদনে ছাড় খাগড়াছড়িতে মোটরসাইকেলে এসে শ্রমিককে গুলি, হাসপাতালে ভর্তি কুড়িগ্রামে মরিচ ক্ষেত থেকে ১০ ফুট লম্বা গাঁজা গাছ জব্দ প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে দারুণ জয় বাংলাদেশের মেয়েদের কালীগঞ্জে শিশুহত্যার অভিযোগে কিশোরীর আত্মসমর্পণ, তদন্তে পুলিশ

বিতর্কিত বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত বক্তব্যের জেরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২০ জুন) পুলিশ সদর দফতরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে তাকে বর্তমান কর্মস্থলের দায়িত্ব থেকে অবমুক্ত করে আগামী ২১ জুনের মধ্যে পুলিশ সদর দফতরে রিপোর্ট করতে বলা হয়েছে।

পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্ব পালনকালে দেওয়া একটি বক্তব্য নিয়ে সমালোচনা সৃষ্টি হওয়ার পর তাকে খুলনা থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

সম্প্রতি খুলনার লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় স্থানীয়দের সঙ্গে আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নেন মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। ওই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে তাকে তথ্য ফাঁসের বিষয়ে কঠোর ভাষায় কথা বলতে শোনা যায়। বক্তব্যে তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন এবং গোপন তথ্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার কথা বলেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা এবং কেএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT