1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাড়ে ৬ মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র, শুরুতেই চাপে প্যারাগুয়ে আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের ঢাকার ৬ সরকারি হাসপাতালে চিকিৎসা নিশ্চিতের নির্দেশ কক্সবাজারে তারেক রহমানের সম্ভাব্য সফর ঘিরে উৎসবমুখর পরিবেশ, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বর্ষার আগেই পদ্মার ভাঙনে আতঙ্কে কান্দারবাড়ি, স্থায়ী বাঁধের দাবি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার পয়েন্ট পেল কানাডা, বসনিয়ার সঙ্গে ১–১ ড্র বসনিয়ার লিড শোধ করল কানাডা, ম্যাচে ফিরল সমতা চুয়েটে শুরু ‘ক্যারিয়ার ফেস্ট ২০২৬’, শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর ক্যাম্পাস কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ ভারতের হাসপাতালে বিরতিতে স্বাগতিক কানাডার বিপক্ষে এগিয়ে বসনিয়া ও হার্জেগোভিনা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব, প্রশংসায় ভাসছেন ডিজে সঞ্জয়

বিএনপির সঙ্গে খেলা হবে: ওবায়দুল কাদের

বাংলার আকাশ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২০০ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ নিয়ে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ১০ ডিসেম্বর কিছুই হবে না। ওই দিন আমরাও মাঠে থাকব। তাদের (বিএনপি) কোনো বাধা দেব না। কিন্তু তারা যদি আগুন নিয়ে খেলতে চান, লাঠি নিয়ে খেলতে চান, তাহলে আমরা তা হতে দেব না। বিএনপির সঙ্গে খেলা হবে। খেলা হবে নির্বাচনে, খেলা হবে লুটপাটের বিরুদ্ধে, খেলা হবে ভোট চোরের বিরুদ্ধে।’

রোববার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুরের কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন।

১০ ডিসেম্বর আওয়ামী লীগ মাঠে থাকবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কোথাও কোনো দেশে কেউ সরকার পতনের দাবি করছে না। অথচ যে সরকার উন্নয়নের রেকর্ড করেছে, বিএনপি সেই সরকারের পতন চায়। কিসের আন্দোলন? ১০ ডিসেম্বর আমরাও মাঠে থাকব। দেখা যাবে কত ধানে কত চাল।’

দলের নেতা-কর্মীদের বিএনপির বিরুদ্ধে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যাঁরা হাওয়া ভবন করে দেশের সম্পদ লুট করেছেন, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, আজ ওই দলের বিরুদ্ধে আমাদের প্রস্তুত থাকতে হবে।’

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT