1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

বাগেরহাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীকে আটক করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :


বাগেরহাট শহরে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২৮ জুন) সন্ধ্যার আগে শহরের নাগেরবাজার চিড়ারমিল এলাকার একটি ভাড়াবাসা থেকে রাজিয়া বেগম (৩৭)-এর মরদেহ উদ্ধার করা হয়। তিনি বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের আনিস মাঝির মেয়ে।

পুলিশ জানায়, আটক বেলাল সরদার ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার দোকোনা বটতলা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে নাগেরবাজার এলাকার একটি ভাড়াবাসায় বসবাস করছিলেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT