1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাইফ খাঁনের প্রার্থিতায় ছাত্রশক্তির শুভেচ্ছা ও অভিনন্দন ফরিদপুরে নন-ক্যাডার শিক্ষকদের ইন্ডাকশন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ ফরিদপুর পৌরসভায় উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা! উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ। ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ এবং জেলার সার্বিক অগ্রগতিতে কাজ করার প্রতিশ্রুতি আফজাল হোসেন খান পলাশের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত ফরিদপুর জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত ফরিদপুরে নবাগত জেলা প্রশাসককে নাট্যকুঞ্জের ফুলেল শুভেচ্ছা ফরিদপুরে কিশোরীকে দেহব্যবসায় বাধ্য করার ঘটনায় ৭ বছরের কারাদণ্ড ফরিদপুরে ৮ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেফতার ফরিদপুরে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৩ জন আটক

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সেবাতত্ত্বাবধায়ক শামসুন্নাহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মানস কুন্ডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ডা. মো. ওমর ফয়সাল এবং ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর খান মোহাম্মদ আরিফ।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সহ-সভাপতি লাইলী পারভীন, নার্সিং সুপারভাইজার হোসনেয়ারা, সিনিয়র স্টাফ নার্স মো. জুয়েল, মামুন মোল্লা, রাহেলা পারভীনসহ অন্যান্য নার্সিং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সেবা, মানসিক সহায়তা এবং জরুরি মুহূর্তে মানবিক দায়িত্ব পালনে নার্সরা অগ্রণী ভূমিকা রাখেন। তারা নার্সিং পেশাকে মানবসেবার অন্যতম মহান পেশা হিসেবে অভিহিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT