বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো—বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফরিদপুর জেলার কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন চৌধুরী ফারিয়ান ইউসুফ।
গত ১৪ মে তাকে আনুষ্ঠানিকভাবে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তিনি ঐতিহ্যবাহী ময়েজ মঞ্জিলের উত্তরাধিকার, ক্রীড়াপ্রেমী, সমাজসেবক ও শিল্পপতি হিসেবে পরিচিত।
তার এই মনোনয়নে ফরিদপুরের ক্রীড়াঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা মনে করছেন, তার নেতৃত্ব ও ক্রীড়ার প্রতি আন্তরিকতা স্থানীয় ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তিনি তরুণ ক্রিকেটারদের উন্নয়ন এবং জেলার ক্রিকেট অবকাঠামো শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন।
এদিকে, বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত হওয়ায় চৌধুরী ফারিয়ান ইউসুফের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।