1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো কুড়িগ্রামে নালার পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট, দুই শিশুর মৃত্যু সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন স্কুলশিক্ষার্থীর ময়মনসিংহের তিন উপজেলায় পানিতে ডুবে দুই বোনসহ চার শিশুর মৃত্যু

ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টির আশঙ্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

দেশের ১১টি জেলায় দুপুর ১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সোমবার (১৮ মে) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া নদীবন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে ঢাকাসহ মোট ১১টি জেলাকে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT